নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা  জব্দ, বিক্রেতাকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানা এলাকার ভূঁইগড় মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। এ সময় মাছ বিক্রির দায়ে আব্দুছ সালাম (৬০) নামে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভূঁইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের বাজারে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারীফ আল তাওহীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি মাছের দোকান থেকে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিক্রেতা আব্দুছ সালামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। জব্দ করা মাছগুলো পরে একটি এতিমখানায় বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, পিরানহা মাছ দেশীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এ মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ। নিষিদ্ধ মাছের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: