নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে দিনেদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১২, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে দিনেদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

বন্দরে দিন দুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা কাস্টমারের নিকট থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২/৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাড়ে ১২ টার দিকে বন্দর থানার ১নং ঢাকেরশ্বরী বাজারস্থ দেবাশীষ ঢালীর দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ ব্যাপারে স্বর্নের দোকানের মালিক দেবাশীষ ঢালী গনমাধ্যমকে জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার সময় ১০/১২ জনের একটি ডাকাত দল হঠাৎ আমার দোকানে প্রবেশ করে। পরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে ভয় দেখিয়ে আমাকে বেদম মারধর করে দোকানে থাকা কাস্টমারের নিকট থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত আর‌ও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২/৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়।

 

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। লন্ঠিত মালামার উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।