নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ জুন ২০২৬

ডাকাত

ডাকাত

৪ বছর পর রূপগঞ্জের সিরিজ ডাকাতির মামলায় গ্রেপ্তার আরও ১

৪ বছর পর রূপগঞ্জের সিরিজ ডাকাতির মামলায় গ্রেপ্তার আরও ১

৪ বছর পর রূপগঞ্জের সিরিজ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ১ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘটিত বহুল আলোচিত সিরিজ ডাকাতির ঘটনার প্রায় চার বছর পর সংঘবদ্ধ ডাকাত দলের আরও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতারকৃত আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধান এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদের দিকনির্দেশনায় মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। এসআই (নিঃ) মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ এপ্রিল রাত দেড়টার দিকে রূপগঞ্জের বরপা উত্তরপাড়া বালুর মাঠ এলাকা থেকে মোঃ আজিজুল হক ভূইয়া (৪২) ওরফে আজিজুল ওরফে আজুল হককে গ্রেফতার করে। পিবিআই সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ এপ্রিল দিবাগত রাতে রূপগঞ্জের কাঞ্চন বাড়ৈইপাড়া এলাকায় ফারুক হাসান, খায়রুল বাশার ও তমিজ উদ্দিনের বাড়িতে সংঘবদ্ধ ১৫-২০ জনের একটি ডাকাত দল সশস্ত্র হামলা চালায়। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং বাধা দিতে গেলে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে গুরুতর আহত করে। ঘটনায় প্রায় ২০ লাখ ৬০ হাজার টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট হয়।

০২:২২ পিএম, ৩ মে ২০২৬ রোববার

সোনারগাঁয়ে জামিনে বের হয়ে আবারো ডাকাতি শুরু

সোনারগাঁয়ে জামিনে বের হয়ে আবারো ডাকাতি শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার চিলারবাগ মসজিদ সংলগ্ন মার্কেটের সামনে গতকাল রাতে মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মহিউদ্দিন খান সাহেবের ভাই ও আরো কয়েকজন হুজুরের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে সাথে থাকা টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় এছাড়াও জানা যায় গত ২৫ মার্চ রাত আনুমানিক আড়াইটার সময় ডক্টরস হসপিটাল থেকে যাওয়ার পথে এক গর্ভধারিনী মহিলার কাছ থেকে তার টাকা পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বারবার আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের পরও থামেনি সাকিব বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীরা যেন স্থায়ী কোনো সমাধান হয় এভাবে কিছুদিন পর পর তাকে গ্রেফতার করে আদালতে তুললেও টাকার বিনিময়ে জামিনে এসে আবারো ডাকাতি সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ সমস্ত ডাকাতদের কিভাবে জামিন হয় সেটাই প্রশ্ন এখন জনগণের।

০১:৫৮ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

জিমখানায় মাদক ব্যবসায়ী রাব্বিসহ গ্রেফতার ৫

জিমখানায় মাদক ব্যবসায়ী রাব্বিসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ শহরের নতুন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাব্বি হাসান (৪৩), হৃদয় (২৭), মো. পাভেল (৪২), মো. হাসান (৪১) এবং আব্দুল মান্নান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, নতুন জিমখানা এলাকার রাব্বির বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা এসব অস্ত্র ব্যবহার করে শহরে নাশকতা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। ওসি আরও জানান, মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অপরাধ নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

১০:৪৭ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার