নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অরুণ কুমার দে’র মৃত্যুতে শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২৩, ২৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অরুণ কুমার দে’র মৃত্যুতে শোক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক অরুণ কুমার দে আজ বুধবার বিকেল ৪:৫০ মিনিটে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।

বার্ধক্যজনিত কারণে নানান রোগে আক্রান্ত হয়েদীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর নগরীর গলাচিপায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।

অরুণ কুমার দে’র মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতিআবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদকআফজাল হোসেন পন্টিসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী,একপুত্র, এক কন্যা সন্তানসহ দুই নাতী ও এক নাতনী এবং আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন।


 

সম্পর্কিত বিষয়: