নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

আদালত

আদালত

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাঁধা নেই

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাঁধা নেই

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাঁধা নেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী–এর বিরুদ্ধে দায়ের করা আরও দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে বর্তমানে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। রোববার (১৭ মে) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে “নো অর্ডার” দেন। এর ফলে হাইকোর্টের জামিন আদেশ কার্যকর থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আইভীপক্ষের আইনজীবীরা জানান, এর আগে ১০টি মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই দুই মামলাতেও হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। তবে রোববার শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো আদেশ দেননি। আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, “১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনাদেশ এবং আপিল বিভাগের আদেশ কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া শেষ হলে চলতি সপ্তাহেই আইভীর মুক্তি মিলতে পারে বলে আমরা আশা করছি।” মামলাগুলোর পটভূমি

০৭:২৪ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

৯ মাস পর বেইজ স্কুলের শিক্ষার্থী ইয়াছিন  হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

৯ মাস পর বেইজ স্কুলের শিক্ষার্থী ইয়াছিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

৯ মাস পর বেইজ স্কুলের শিক্ষার্থী ইয়াছিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে উদ্ধার হওয়া বেইজ স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী মোঃ ইয়াছিন আরাফাত (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ। ঘটনার প্রায় ৯ মাস পর হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। পিবিআই সূত্র জানায়, পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধান ও পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদের সার্বিক দিকনির্দেশনায় মামলাটির তদন্ত পরিচালিত হয়। তদন্তে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান। তদন্তের ধারাবাহিকতায় গত ৫ মে দুপুরে ঢাকার ডেমরা এলাকা থেকে মামলার মূল আসামি আজিম হোসাইন (২৭) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ মে সকালে ঢাকার শনিরআখড়া এলাকা থেকে ফয়সাল (২৭) এবং একই দিন সন্ধ্যায় রূপগঞ্জের বরাব এলাকা থেকে নুসরাত জাহান মিম (২৪) কে গ্রেফতার করা হয়। এ সময় মিমের কাছ থেকে একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

০৪:৪১ পিএম, ১০ মে ২০২৬ রোববার

৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ  অভিযান, ৩ জনকে সাজা

৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান, ৩ জনকে সাজা

৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান, ৩ জনকে সাজা নারায়ণগঞ্জে হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোঃ আল মাসুদ খান। এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও র‍্যাবের একটি টিম অংশ নেয়। অভিযান চলাকালে হাসপাতালজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালালচক্রের নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। অভিযোগ রয়েছে, চক্রটি রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে চিকিৎসার সিরিয়াল এগিয়ে দেওয়া, বিভ্রান্ত করে উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানোসহ নানা উপায়ে আর্থিকভাবে লাভবান হয়ে আসছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আঃ মান্নানসহ ৪ জনকে আটক করা হয়।

০৫:০৬ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার