নারায়ণগঞ্জের ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার অপরাধী হিসেবে পরিচিত জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র,চাঁদাবাজী,ছিনতাই সহ ১২ টির ও বেশী মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত জুয়েল ফতুল্লা মডেল থানার মাসদাইর রংপুর হাউজের আমানুল্লাহ মেম্বারের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর রংপুর হাউজে অভিযান চালিয়ে জুয়েল কে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকয়েকদিন পূর্বে ফতুল্লার পাগলা থেকে পারভেজ (৩০) নামের এক যুবক কে মুক্তিপণ আদায়ে মাসদাইর রংপুর হাউজের একটি সপ্তম তলার ছাদের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে অপহৃত যুবক কে আহতবস্থায় উদ্ধার সহ আটক করে মুরাদ নামের এক অপহরণকারীকে। তবে তখন পালিয়ে যায় চক্রটির মূল হোতা জুয়েল। সেই মামলায় তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।তাছাড়া সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,গ্রেফতারকৃত জুয়েল একজন পেশাদার অপরাধী।তার বিরুদ্ধে হত্যা,অস্ত্র,অপহরণ,চাদাবাজী,ছিনতাই সহ এক ডজনেরও বেশী মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার আদালতে


































