নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

অপহরণ

অপহরণ

আলোচিত ৭ খুনের মামলার রায় কার্যকরের  দাবিতে পৃথক মানববন্ধন

আলোচিত ৭ খুনের মামলার রায় কার্যকরের দাবিতে পৃথক মানববন্ধন

আলোচিত ৭ খুনের মামলার রায় কার্যকরের দাবিতে পৃথক মানববন্ধন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ঘটনার এক যুগপূর্তি হলেও আদালতের রায় কার্যকর হয়নি। রায় দ্রুত কার্যকরের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকালে ও দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে আইনজীবী এবং সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিহত পরিবারের সদস্য ও এলাকাবাসী পৃথক মানববন্ধন করেছে। আইনজীবীদের মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও সাত খুন মামলার প্রধান আইনজীবী সাখাওয়াত হোসেন।

০২:০৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী জুয়েল গ্রেপ্তার

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী জুয়েল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার অপরাধী হিসেবে পরিচিত জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র,চাঁদাবাজী,ছিনতাই সহ ১২ টির ও বেশী মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল ফতুল্লা মডেল থানার মাসদাইর রংপুর হাউজের আমানুল্লাহ মেম্বারের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর রংপুর হাউজে অভিযান চালিয়ে জুয়েল কে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন পূর্বে ফতুল্লার পাগলা থেকে পারভেজ(৩০) নামের এক যুবক কে মুক্তিপণ আদায়ে মাসদাইর রংপুর হাউজের একটি সপ্তম তলার ছাদের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে অপহৃত যুবক কে আহতবস্থায় উদ্ধার সহ আটক করে মুরাদ নামের এক অপহরণকারীকে। তবে তখন পালিয়ে যায় চক্রটির মূল হোতা জুয়েল। সেই মামলায় তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।তাছাড়া সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

০৫:৪৯ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার