নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ মার্চ ২০২৬

খানপুর বরফকলে ২টি বিদেশী পিস্তলসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫৬, ১৮ মার্চ ২০২৬

খানপুর বরফকলে ২টি বিদেশী পিস্তলসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের বরফকল শীতলক্ষ্যা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্র সহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- হাসান আহমেদ লেলিন,জিয়াউর রহমান রায়হান,আপন, মিজানুর রহমান সাউন, অন্ত ও সিয়াম। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, রাতে খানপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী লেলিনকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্যমতে নবীগঞ্জ ঘাট থেকে আরো ৫ জনকে গ্রেফতার করা হয়। রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে ২ টি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত একাধিক মানিব্যাগ উদ্ধার করা হয়।