নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

ছিনতাই

ছিনতাই

বন্দরে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় সিফাত সরদার গ্রেপ্তার

বন্দরে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় সিফাত সরদার গ্রেপ্তার

বন্দরে মব সৃষ্টি করে পুলিশ হেফাজত থেকে ছিনতাইকারি ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় সিফাত সরদার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সন্ত্রাসী সিফাত সরদার বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ী এলাকার সহিদ সরদারের ছেলে। গ্রেপ্তারকৃতকে শনিবার (২৮ মার্চ) দুপুরে বন্দর থানার দায়েরকৃত পুলিশ আক্রান্ত ২টি মামলায় ১০(১০)২৫ ও ৩৫(৩)২৬ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার (২৭ মার্চ) রাতে বন্দর উপজেলা ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা হোসানিয়া মাদ্রাসা সংলগ্ন পাঁকা রাস্তার সামনে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, গত সোমবার (১৬ মার্চ) রাত ৯টায় ৫০ মিনিটে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জনতা কর্তৃক ছিনতাইকারি আটক করার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকার একটি পরিত্যক্ত ক্লাবে আসে। পরে রাত সাড়ে ১০টায় উল্লেখিত পুলিশ উত্তেজিত জনতার কাছ থেকে আটককৃত ছিনতাইকারী ওমর ফারুককে পুলিশ হেফাজতে নিয়ে গাড়ী যোগে থানার উদ্দেশ্যে রওনা দিলে ঘটনার রাত ১১টায় ধৃত সিফাত সরদার, কাউসার, ইসতিয়াক, আলী আজগর, শাহীন, মানিকসহ অজ্ঞাত নামা ২০/২৫ জন দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা প্রদানসহ পুলিশ হেফাজত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ উদ্বত আচরন করে পুলিশের কাজে বাধা প্রদান করে। বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, পুলিশ আক্রান্ত মামলার আসামীদের কোন ছাড় দেওয়া হবে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

০৯:১৩ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

জিমখানায় মাদক ব্যবসায়ী রাব্বিসহ গ্রেফতার ৫

জিমখানায় মাদক ব্যবসায়ী রাব্বিসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ শহরের নতুন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাব্বি হাসান (৪৩), হৃদয় (২৭), মো. পাভেল (৪২), মো. হাসান (৪১) এবং আব্দুল মান্নান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, নতুন জিমখানা এলাকার রাব্বির বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা এসব অস্ত্র ব্যবহার করে শহরে নাশকতা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। ওসি আরও জানান, মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অপরাধ নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

১০:৪৭ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার