ফতুল্লার লামাপাড়ার সাইদ আহমেদ সাব্বির (৩০) হত্যাকান্ডের ঘটনায় ৬ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা ৭/৮ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ছোট ভাই তানভীর (২৬) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলো মোঃ সোহাগ (৪২), রোমান(২২),শের আলী(৬০), জর্দা রাকিব (২২), চোর মামুন (৩২), সেলিম (৩৫), সহ অজ্ঞাত নামা ৭/৮ জন।
মামলায় উল্লেখ্য করা হয়,নিহত সাব্বির লামাপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ ওয়াইফাই লাইনের ব্যবসা করে আসতেছে। অপর দিকে মামলার প্রধান আসামী সোহাগ তার সহোযোগিদের নিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসতেছে। নিহত সাব্বির এলাকায় মাদক ব্যবসা না করার জন্য বাধা দিয়ে আসছিলো। এতে অভিযুক্ত আসামীরা নিহত সাব্বির কে প্রতিনিয়ত হুমকি প্রদান করে আসিতেছিলো। ৪ ফেব্রুয়ারী ভোর রাত সাড়ে ৩ টার দিকে লামাপাড়াস্থ নিজ বাড়ী থেকে শিবু মার্কেটস্থ সুমাইয়া বিরিয়ানি হাউজে সেহেরী খেত এলে সোহাগ , রোমান,শের আলী,জর্দা রাকিব, চোর মামুন , সেলিম সহ অজ্ঞাত নামা ৭/৮ জন নিহত
মোঃ সাইদ আহমেদ সাব্বির কে উপর্যপুরী কোপাইয়া শুরুত্বর রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে বাদী সহ পরিবারের সদস্যরা
ঘটনাস্থলে এসে আহতবস্থায় সাব্বির কে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পরবর্তীতে সাব্বিরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারতবস্থায় শুক্রবার মধ্যরাতে সাব্বির মারা যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল মান্নান জানান,নিহতের ছোট ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে চেস্টা করছে পুলিশ।


































