নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ জুন ২০২৬

চাঁদা দাবি

চাঁদা দাবি

চাঁদা দাবি

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ক্যাডার সোহেল গ্রেফতার

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ক্যাডার সোহেল গ্রেফতার

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ঢাকার যাত্রাবাড়ী থানা ও নারায়ণগঞ্জের বন্দর থানার একাধিক মামলা উল্লেখযোগ্য।

০১:৩০ পিএম, ৯ মে ২০২৬ শনিবার

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী জুয়েল গ্রেপ্তার

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী জুয়েল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার অপরাধী হিসেবে পরিচিত জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র,চাঁদাবাজী,ছিনতাই সহ ১২ টির ও বেশী মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল ফতুল্লা মডেল থানার মাসদাইর রংপুর হাউজের আমানুল্লাহ মেম্বারের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর রংপুর হাউজে অভিযান চালিয়ে জুয়েল কে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন পূর্বে ফতুল্লার পাগলা থেকে পারভেজ(৩০) নামের এক যুবক কে মুক্তিপণ আদায়ে মাসদাইর রংপুর হাউজের একটি সপ্তম তলার ছাদের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে অপহৃত যুবক কে আহতবস্থায় উদ্ধার সহ আটক করে মুরাদ নামের এক অপহরণকারীকে। তবে তখন পালিয়ে যায় চক্রটির মূল হোতা জুয়েল। সেই মামলায় তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।তাছাড়া সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

০৫:৪৯ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার