আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টির মেয়াদোত্তীর্ণ লাইসেন্স
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯ টি বেসরকারি হাসপাতালের মধ্যে ১৫ টিরই লাইসেন্স নবায়ন নেই। নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের করা তালিকায় উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে লাইসেন্সধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় থাকা একাধিক প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ উল্লেখ রয়েছে।
০৭:২৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রোববার