নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৬ আগস্ট ২০২৬

নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক আইসিউতে, দোয়া চেয়েছেন পরিবার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০০, ১৬ আগস্ট ২০২৬

নাগরিক কমিটির সভাপতি  এ বি সিদ্দিক আইসিউতে, দোয়া চেয়েছেন পরিবার

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।

 

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু জানান, গত এক সপ্তাহ ধরে এ বি সিদ্দিক এভারকেয়ার হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা দিচ্ছেন।

 

তিনি আরও জানান, এ বি সিদ্দিকের সন্তানরা সার্বক্ষণিক হাসপাতালে থেকে তার পাশে রয়েছেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।

 

এদিকে, এ বি সিদ্দিকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার সন্তানরা।

 

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু এ বি সিদ্দিকের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

সম্পর্কিত বিষয়: