নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে তাসনিম কেমিক্যালকে ২০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:০৫, ১৮ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে তাসনিম কেমিক্যালকে ২০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স মিলস লিমিটেডকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ ধার্য করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সরবরাহ করা তথ্য-উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: