নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬

বন্দরে তরুণীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৭, ৩ আগস্ট ২০২৬

বন্দরে তরুণীর  মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৩ আগস্ট) সকালে বন্দরের বাড়ৈপাড়া রোড, শহীদ মিনার সংলগ্ন একটি ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এদিকে নিহতের বাবা মিজানুর রহমান অভিযোগ করেন, বন্দরের জামাইপাড়া এলাকার ইমন (৩৫) নামে এক ব্যক্তির সঙ্গে প্রায় দুই বছর ধরে কনার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন অজুহাতে বিয়ের বিষয়টি পিছিয়ে দেওয়া হচ্ছিল। তিনি আরও দাবি করেন, গত ২ আগস্ট রাত ৯টার দিকে ইমন তাদের বাসার নিচতলায় এসে কনাকে একটি শ্যাম্পু দিয়ে যান। এরপর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। 

 

 আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।