নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬

অস্ত্র

অস্ত্র

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: গ্রেফতার ৫, মালামাল উদ্ধার

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: গ্রেফতার ৫, মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে এক স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বন্দর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত নগদ টাকা, রূপার গহনা এবং ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে বন্দর থানার সোনাচরা ঢাকেশ্বরী বাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে। তারা দোকানে উপস্থিত এক নারী ও দোকানদারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২৬ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতির পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাসহ একাধিক টিম তদন্ত ও অভিযানে নামে। পরবর্তীতে শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন সরাসরি দোকানে ঢুকে ডাকাতিতে অংশ নেন এবং দুজন বাইরে অবস্থান করছিলেন। গ্রেফতারকৃতরা হলেন—বন্দর থানার সোনাচরা এলাকার মতি মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন (৩২), ফজলুল হকের ছেলে মোঃ মিজান (২৬), উত্তর লক্ষণখোলা এলাকার মোশাররফ হোসেনের ছেলে মোঃ অনিক (২২), মুন্সিগঞ্জ সদরের শোলারচর এলাকার মৃত আব্দুল মতিন বেপারীর ছেলে সুমন বেপারী (৩৮) এবং সোনাচরা ২৬ নম্বর ওয়ার্ড এলাকার আবুল হোসেনের ছেলে রাজু আহমেদ (২৪)। পুলিশ জানায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিচারাধীন ১টি মামলা, মিজানের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা, অনিকের বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা এবং রাজু আহমেদের বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে লুণ্ঠিত ১৩ হাজার ৭০০ টাকা, ১২ ভরি রূপা (যার মধ্যে ৩ জোড়া নুপুর, ২টি চুড়ি ও ৫টি আংটি রয়েছে), স্বর্ণ ও রূপার প্রলেপ দেওয়া ২টি রুলি (চুড়ি) এবং ১টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় ব্যবহৃত ১৮ ইঞ্চি লম্বা ১টি ছুরি, ১২ ইঞ্চি লম্বা ১টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার এবং বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারে বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা টিমের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

০৬:০২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ রোববার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ২৬ মামলার আসামী কালাই সবুজ সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ২৬ মামলার আসামী কালাই সবুজ সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ার ব্রাহ্মণগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ৭টি হত্যাসহ বাবু মোল্লা হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ২৬ মামলার আসামী কালাই সবুজকে বিদেশী আগ্নেয়াস্ত্র,৭ রাউন্ডগুলি ও তার সহযোগী এজাজুলকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত ২ সেপ্টেম্বর রাজধানীর ডেমরা এলাকায় গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর সহযোগী গ্রেফতারকৃত এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়া মৃত শাহাদাতের ছেলে।

১২:৪৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

আড়াইহাজারে জেলের জালে উঠল থানা থেকে লুট হওয়া শর্টগান!

আড়াইহাজারে জেলের জালে উঠল থানা থেকে লুট হওয়া শর্টগান!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে একটি শর্টগান। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সেটি উদ্ধার করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে, অস্ত্রটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগান। স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ জালে একটি শর্টগান উঠে আসে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়। আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর

১১:৫৭ এএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার

ফতুল্লায় গোলাগুলি, যুবদলের সভাপতি সেক্রেটারিসহ গ্রেপ্তার ৩

ফতুল্লায় গোলাগুলি, যুবদলের সভাপতি সেক্রেটারিসহ গ্রেপ্তার ৩

ফতুল্লায় গুলি, যুবদলের সভাপতি সেক্রেটারিসহ গ্রেপ্তার ৩ ফতুল্লার এনায়েতনগর হরিহর পাড়া এলাকায় ঝুট ব্যাবসায়কে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল রাত দেড়টার দিকে পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকার হোটেল গ্র্যান্ড সাফা ইনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি যুবদল নেতা মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ (২২)। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুব হোসেন জানান, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। উল্লেখ্য যে গত ১২ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ মালামাল (ঝুট) নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা।

১২:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

সোনারগাঁয়ে জামিনে বের হয়ে আবারো ডাকাতি শুরু

সোনারগাঁয়ে জামিনে বের হয়ে আবারো ডাকাতি শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার চিলারবাগ মসজিদ সংলগ্ন মার্কেটের সামনে গতকাল রাতে মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মহিউদ্দিন খান সাহেবের ভাই ও আরো কয়েকজন হুজুরের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে সাথে থাকা টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় এছাড়াও জানা যায় গত ২৫ মার্চ রাত আনুমানিক আড়াইটার সময় ডক্টরস হসপিটাল থেকে যাওয়ার পথে এক গর্ভধারিনী মহিলার কাছ থেকে তার টাকা পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বারবার আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের পরও থামেনি সাকিব বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীরা যেন স্থায়ী কোনো সমাধান হয় এভাবে কিছুদিন পর পর তাকে গ্রেফতার করে আদালতে তুললেও টাকার বিনিময়ে জামিনে এসে আবারো ডাকাতি সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ সমস্ত ডাকাতদের কিভাবে জামিন হয় সেটাই প্রশ্ন এখন জনগণের।

০১:৫৮ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

জিমখানায় মাদক ব্যবসায়ী রাব্বিসহ গ্রেফতার ৫

জিমখানায় মাদক ব্যবসায়ী রাব্বিসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ শহরের নতুন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাব্বি হাসান (৪৩), হৃদয় (২৭), মো. পাভেল (৪২), মো. হাসান (৪১) এবং আব্দুল মান্নান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, নতুন জিমখানা এলাকার রাব্বির বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা এসব অস্ত্র ব্যবহার করে শহরে নাশকতা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। ওসি আরও জানান, মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অপরাধ নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

১০:৪৭ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার