নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

ওয়ারেন্ট

ওয়ারেন্ট

warrent

বন্দরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী রানা ওরফে মধু রানা (৫০) ও ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পশ্চিম হাজীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে অপর মাদক ব্যবসায়ী ফয়সাল (৩০)। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১১(৩)২৬ ও ১২(৩)২৫। ধৃতদের শনিবার ( ৭ মার্চ) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে বন্দর থানার দড়িসোনাকান্দাস্থ শহরবানু রিক্সার গ্যারেজের সামনে ও শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ৪টায় একই থানার মদনগঞ্জ শান্তিনগর বালুর মাঠ পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, গত শুক্রবার বিকেলে বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দড়িসোনাকান্দাস্থ শহরবানু রিক্সার গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

০৯:৩৯ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

বন্দরে সাংবাদিক কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা, হিমন হামিদ আটক

বন্দরে সাংবাদিক কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা, হিমন হামিদ আটক

বন্দরে সাংবাদিকের কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার পলাতক আসামী সন্ত্রাসী হিমন হামিদ(২৮)কে আটক করে পুলিশে সোর্পদ করেছ স্থানীয় জনতা। গত শুক্রবার (মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর থানার একরামপুর পৌরসভা এলাকায় এক পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত হিমন হামিদ বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। এর আগেও সে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরে ঐ মামলা জামিনে এসে পুনরায় ছিনতাই করে বেড়াচ্ছে

০৭:৪৪ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার