নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বন্দরে পলাতক ৩ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৫, ১৮ এপ্রিল ২০২৬

বন্দরে পলাতক ৩ আসামি গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ধামগড় এলাকার ইদ্রিস বেপারীর ছেলে জিআর মামলার আসামি মোস্তফা (৪৫), বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর সোনাচড়া এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে ফয়সাল (২৭) এবং হরিপুর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে জিআর মামলার আসামি সাইফুল ইসলাম (৪৬)।

 

পুলিশ জানায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।