নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬

বন্দরে মাদক সম্রাট শুক্কুর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৭, ৮ মার্চ ২০২৬

বন্দরে মাদক সম্রাট শুক্কুর গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১৫ পুড়িয়া হেরোইনসহ চিহ্নিত মাদক সম্রাট শুক্কুর (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক সম্রাট শুক্কুর বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার কুখ্যাত মাদক কারবারি হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে। এ ব্যাপারে থানার উপ পরিদর্শক ফারুক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৩)২৬। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (৮ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৮ মার্চ) ভোর সোয়া ৫টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী মাছ বাজারের সামনে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক সম্রাট শুক্কুর দীর্ঘ দিন ধরে ইস্পাহানী এলাকায় অবাধে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিল। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।