নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাজন ওরফে রাজা (৩২) এবং ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলী মিয়ার ছেলে গোলাম মোস্তফা (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের পর পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১৭ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


































