ফতুল্লার এনায়েতনগরে শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) ফতুল্লার এনায়েতনগরের পঞ্চবটি এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার আওতাধীন এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ আবির হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুমিন হোসাইন এর সঞ্চালনায় শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি হাজী সাইদুল ইসলাম।

































