নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট শিপলু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২০, ৯ মার্চ ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট শিপলু গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক সম্রাট শিপলু (৩০)কে গ্রেপ্তার করেছে। ধৃত শিপলু বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচরস্থ সৈয়ালবাড়ী ঘাট এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে। এ ব্যাপারে থানার উপ পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৪(৩)২৬। ধৃতকে উল্লেখিত মামলায় সোমবার ( ৯ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১০টায় বন্দর থানার পুনাইনগরস্থ সরকারি কলোনী পশ্চিম পাশের রুমে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে,ধৃত মাদক সম্রাট শিপুল দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ অবাধে মাদক বিক্রি করে আসছিল।