নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পুলিশ কর্মকর্তা, অস্ত্র লুট

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৩২, ৯ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পুলিশ কর্মকর্তা, অস্ত্র লুট

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীর কবলে পড়েছেন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারী তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

ঘটনাটি ঘটেছে সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে।

পুলিশ কর্মকর্তা তাসমিন জানাম, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। 

পথে ৩জন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন। 

 

তিনি আরও জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

এদিকে স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি দুʼটি হাসপাতাল থাকলেও এখানে হরহামেশা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সম্পর্কিত বিষয়: