শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৯টি পূজামণ্ডপে ৬০০ কেজি চাল ও ১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও জরুরি যোগাযোগের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুঠোফোন নম্বরসংবলিত পিভিসি ব্যানার দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বন্দর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলার ২৯টি পূজামণ্ডপের জন্য মোট ১ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণ করা হয়েছে ৬০০ কেজি চাল। জরুরি প্রয়োজনে যোগাযোগের সুবিধার্থে প্রতিটি পূজামণ্ডপে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুঠোফোন নম্বরসংবলিত একটি করে পিভিসি ব্যানার সরবরাহ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
সেইসাথে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


































