নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ অক্টোবর ২০২৬

শহরে ভোরবেলা ছিনতাইকারী চক্রের ২ সদস্য বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫২, ১৫ অক্টোবর ২০২৬

শহরে ভোরবেলা ছিনতাইকারী চক্রের ২ সদস্য  বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরে ভোরবেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে শহরের দুই নম্বর রেলগেইট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও হেরোইন এবং জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। গ্রেপ্তারকৃতরা হলো এমদাদুল হক (২৭) ও জিহাদ(২৪)। 

বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবত ভোরবেলা তারা শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল যোগে অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের সর্বস্ব লুটে নেয় এবং মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, হেরোইন ও জব্দ করা হয় মোটরসাইকেল। থানায় তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।