নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬

"ফতুল্লায় মাদক-কিশোরগ্যাং প্রতিহত করতে হবে"

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৫, ৯ মার্চ ২০২৬

"ফতুল্লায় মাদক-কিশোরগ্যাং প্রতিহত করতে হবে"

মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। সমাজের সবস্তরে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদক-কিশোর গ্যাং প্রতিহত করতে হবে।

 

সোমবার (৯ মার্চ) ফতুল্লার দাপা শিশু কল্যান প্রার্থমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা এবং ইফতার মাহফিলে এসব কথা বলেন বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, ফতুল্লার অলিগলিতে মাদক ছড়িয়ে পরেছে। পাশাপাশি কিশোর অপরাধীদের কাছে মানুষ জিম্মি হয়ে পরেছে। এই সমস্যা নিরসনে সমাজের প্রতিটি মানুষকে সাহস করে এগিয়ে আসতে হবে।

ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দাপা তুফানী প্রধান জামে মসজিদের খতিব মুফতি ওয়ালি উল্লাহ আজাদী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা থানা শ্রমিক দলের সাবেক সভাপতি দুলাল সিদ্দিকী, ফতুল্লা থানা বিএনপি নেতা তুষার আহমেদ মিঠু, খোরশেদ কাজী, ১নং ওয়ার্ডের মেম্বার হাসমত আলী, ২ নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।