নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক যুবক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৫, ১০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক যুবক

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে পুলিশ কর্মকর্তার পিস্তল ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম 

অস্ত্র ছিনতাই এর ঘটনায় মোঃ মিশাল (৩০)। সে শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।  বন্দরের সোনাকান্দা ব্যাপারিপাড়া থেকে নারায়ণগঞ্জ মডেল থানার একটি আভিযানিক টিম সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে আটক করে। অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

প্রসঙ্গত: সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে দায়িত্বরত এ এস আই লুতফুর রহমানকে আহত করে তার কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

সম্পর্কিত বিষয়: