নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ মার্চ ২০২৬

বন্দরে যাত্রীবেশী ছিনতাইকারি লুটে নিয়েছে যাত্রীর সর্বস্ব

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫৪, ৭ মার্চ ২০২৬

বন্দরে যাত্রীবেশী ছিনতাইকারি লুটে নিয়েছে যাত্রীর সর্বস্ব

বন্দরে সাব্বির (২২) নামে এক মোবাইলের দোকানের কর্মচারিকে বেদম ভাবে কুপিয়ে ২টি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে যাত্রীবেশী ছিনতাইকারিরা। আহত দোকান কর্মচারি সাব্বির বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়া এলাকার আলম চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় আহতের পিতা আলম চাঁন মিয়া বাদী হয়ে শনিবার (৭ মার্চ) দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টায় বন্দর উপজেলার বালিয়াগাওের নির্জন বিলে এ ঘটনাটি ঘটে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়া এলাকার আলম চাঁন মিয়ার ছেলে সাব্বির দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন রিভারভিউ মার্কেটে মোবাইলের দোকান কর্মচারি হিসেবে কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাত সাড়ে ১১টার সময় দোকান কর্মচারি সাব্বির কাজ শেষে বাড়ি ফেরার জন্য বন্দর ঘাট থেকে মিশুকযোগে তার নিজবাড়ী সেনপাড়া এলাকায় আসার উদ্দেশ্য রওনা হয়। মিশুক গাড়ীটি রওনা হওয়ার সময় মিশুক চালকের সিটের সামনে আরো একজন অজ্ঞাত যাত্রী উক্ত মিশুকে উঠে গন্তব্যে রওনা হয়। পরে মিশুকগাড়ীটি বন্দর উপজেলার গেইটের সামনে আসলে ওই সময় মিশুক চালক পূর্ব পরিকল্পিত ভাবে মিশুকগাড়ীটি বালিয়াগাওমুখী রাস্তায় নিয়ে যায়। সেখানে আগেই উৎপেতে থাকা ছিনতাইকারি চক্রের আরো ৫ সদস্য মিলে উল্লেখিত দোকান কর্মচারি দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে বেদম মারধর করে নির্জন বিলে নিয়ে যায়। পরে ছিনতাইকারী চক্র দোকান কর্মচারি সাব্বিরের চোখ ও হাত পা বেঁধে বেদম ভাবে পিটিয়ে বাম হাত ভেঙ্গে ফেলাসহ কুপিয়ে কাটা জখম করে। ওই সময় ছিনতাইকারীরা ২টি স্মার্ট ফোন যার আনুমানিক মূল্য ৩৭ হাজার টাকা ও বেতনের নগদ ২০ হাজার ৮'শ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।