নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

সন্ত্রাসী হামলা

সন্ত্রাসী হামলা

এমপিপুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে লিখিত অভিযোগ

এমপিপুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগে স্থানীয় সংসদ সদস্যের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশাসহ ৮ জনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের পুত্রবধূ মিসেস নার্গিস মাকসুদ বাদী হয়ে এ অভিযোগ দাখিল করেন। এর আগে, ১ অক্টোবর প্রধানমন্ত্রীর সিলেট সফর থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগে এমপি পুত্র ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও প্রায় ১১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন— মেসার্স বাবুল প্লাস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালিক জাহাঙ্গীর আলম বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন, মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিএনপি নেতা পাঁখি মিয়া, আনোয়ার প্রধান এবং মাহাবুব ওরফে ভাঙ্গারী। লিখিত অভিযোগে বলা হয়, লাঙ্গলবন্দ এলাকায় বাদীর পিতা মরহুম কাজী গিয়াসউদ্দিন ও ভাসুর মরহুম আনোয়ার হোসেনের মালিকানাধীন প্রায় ১৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ অনুযায়ী, মেসার্স বাবুল প্লাস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বন্দর সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা (নং-১০৬/২৬) দায়ের করলে আদালত উক্ত জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং সেখানে সাইনবোর্ডও টানানো হয়। অভিযোগে আরও বলা হয়, গত পাঁচ বছর ধরে ওই স্থানে মাহমুদুল হাসান শুভ ব্যবসায়িক অফিস, বালুর গদি ও একটি জিম পরিচালনা করে আসছিলেন। তবে গত তিন মাস ধরে প্রভাবশালী মহলের সহায়তায় জমি দখলের চেষ্টা চলছিল। পরে আইনি জটিলতা ও মিথ্যা মামলার হুমকির কারণে জিমের মালামাল সরিয়ে নেওয়া হলেও বালুর গদি ও অফিস সরিয়ে নিতে চাপ এবং চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অফিস ও বালুর গদিতে হামলা চালায়। এ সময় বালুর গদির ম্যানেজার, কেয়ারটেকার ও ভেকুচালককে মারধর করে বের করে দেওয়া হয় এবং ক্যাশে থাকা ১ লাখ ২ হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া অফিসে থাকা এসি, সিসি ক্যামেরা, আসবাবপত্র, ল্যাপটপ ও দরজা-জানালার কাঁচ ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে বালুর কাজে ব্যবহৃত ভেকু সরিয়ে দিয়ে প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাঙ্গলবন্দ বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের ব্যক্তিগত অফিসও দখল করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় তার ব্যানার নামিয়ে বর্তমান সংসদ সদস্যের ব্যানার টানানো হয়, যা এখনও রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে।

০৭:১১ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

রক্তের কসম খেয়ে বলছি ভবিষ্যতে রূপগঞ্জ  এনসিপির ঘাঁটি হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রক্তের কসম খেয়ে বলছি ভবিষ্যতে রূপগঞ্জ এনসিপির ঘাঁটি হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ রক্তাক্ত হয়েছে। রক্তের কসম খেয়ে বলছি ভবিষ্যতে এই রূপগঞ্জ এনসিপির ঘাঁটি হবে। তিনি বলেন, আমাদের সহযোদ্ধার উপর হামলা হয়েছে। অল্পের জন্য তার চোখটা যায় নাই। আমাকে অনেকে বলেছে, আপনার জানের রিক্স তৈরী হয়েছে। আপনি ওখানে যাবেন না। আমি বলেছি আমার কোন সহযোদ্ধা আহত হবে আর আমি হাতে চুড়ি পড়ে ঘরে বসে থাকবো। এটা বাংলাদেশে হবে না। শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১১:১৩ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

নাসিকের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

নাসিকের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

নাসিকের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মচারীদের ওপর হকারদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বিকেলে নগরীর চাষাড়া নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হামলায় অন্তত ৫ থেকে ৬ জন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে জাহাঙ্গীর ও রুহুল নামে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নগরীর বিভিন্ন সড়কে হকার উচ্ছেদ কার্যক্রম শুরু করে সিটি করপোরেশনের কর্মীরা। এসময় প্রেসক্লাব এলাকার সামনে হকাররা মিছিল বের করে উচ্ছেদ কর্মীদের ওপর হামলা চালায়। হামলার সময় কর্মচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এই ঘটনায় জড়িত হকারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “হকারদের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও আইনের পরিপন্থী। আমরা তাদের পুনর্বাসনের বিষয়ে ভাবছি এবং সে কথাও জানিয়েছি। কিন্তু এর আগেই তারা আইন হাতে তুলে নিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

০৮:৪১ পিএম, ৪ মে ২০২৬ সোমবার