নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ মার্চ ২০২৬

এনসিপির মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন খান ইব্রাহীম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩১, ১৮ মার্চ ২০২৬

এনসিপির মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন খান ইব্রাহীম

জাতীয় নাগরিক পাটি (এনসিপি)’র নারায়ণগঞ্জ মহানগর ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন নারায়ণগঞ্জে কৃতি সন্তান খান ইব্রাহীম আদহাম জুম্মা।

জানা যায়, গত সোমবার নারায়ণগঞ্জ মহানগরের জন্য ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী ছয় মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে মো. শওকত আলীকে এবং সদস্য সচিব করা হয়েছে আশিকুর রহমান অভিকে।ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনা ইসলাম (মুক্তি), আবুল খায়ের; যুগ্ম আহ্বায়ক সোহেল খান সিদ্দিক, খান ইব্রাহীম আদহাম জুম্মা, মো. রেদোয়ানুল ইসলাম শুভ, তানভীর জিসান।সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাগর মল্লিক, ফজলে রাব্বি; যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মোল্লা, এমায়দুল ইসলাম, রাহুল চৌধুরী, মাহবুব উর রহমান শান্ত, শাহাদাত হোসেন লিমন, মাহবুবুর রহমান অভি।সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া।সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দিন, মুফতি তাফাজ্জুল হক ফায়েজী, মো. শহিদুল্লাহ খান, মো. আল আমিন, মো. রুহুল আমিন, মো. রঞ্জু হোসেন, ইজাজ আহমেদ, মাহমুদুল হাসান, মো. ফজলুর রহমান, সাইদুল ইসলাম সুজন, ইউনুস মিয়া, রাশেদ আহমেদ, ইমতিয়াজ আহমেদ রাতুল, ইয়ান ভূঁইয়া, ফাহাদ আল পরশ, মো. স্বাধীন, মো. রাহাত, সরকার মো. শরিফুল ইসলাম, সোয়াইব আলম, মো. নূরুল আমিন সিদ্দিকী (নাঈম)।এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মমিদুল ইসলাম হৃদয়, মেহেদী হাসান মুন্না, মুশফিক সামি, মাহমুদুল হাসান, মোহাগ ইসলাম, সোলাইমান মোহাম্মদ, শাহরিয়ার হাসান শুভ, মো. মাহবুব উদ্দিন, মুগ্ধ আল কবির ও শুক্কুর মাহমুদ জুয়েল।দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ কমিটির অনুমোদন দেন। 

উল্লেখ্য যে, খান ইব্রাহিম আদহাম জুম্মা, নারায়ণগঞ্জ এর সাবেক সংসদ সদস্য, যুক্তফ্রন্ট এর এমএল এ আব্দুস সামাদ খান এর নাতি, যুব সংগঠন নারায়ণগঞ্জ ইয়থ ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক এসডিজি বিতার্কিক।