রূপগঞ্জে গাঁজাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাজা সহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে
রূপগঞ্জের কায়েতপাড়াস্থ চনপাড়ায় ২নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো জ্যোতি (২৩), তানজিল (২৬), মোঃ তপন (২৯) ও মোঃ ইব্রাহীম (২৮)।
এসময় পালিয়ে যায় মোঃ ইমন মিয়া (২৫), মোঃ আসমা (৪২), মোসাঃ কয়লা (৪৫) ও মোঃ নিয়াজ (৫০)।
১১:২৫ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার