নারায়ণগঞ্জের বন্দরে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় চোর ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে আটক করেছে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটককৃতরা হলেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার শামীম মিয়ার ছেলে হাবিব (২০) এবং একই ইউনিয়নের জিওধরা এলাকার সোহেল রানা মিয়ার ছেলে রিহাদ (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা চৌরাস্তা এলাকায় টহল চলাকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।
পরদিন শনিবার (২৫ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে পুলিশ আইনের ১৫১ ধারায় ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।


































