নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ মার্চ ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হাবিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০০, ৬ মার্চ ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হাবিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার  (৬ মার্চ) ফতুল্লার কাশীপুর এলাকার খিল মার্কেট সংলগ্ন গোয়ালবন্দ এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। 

 ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী সংক্রান্ত একটি মামলা রয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হাবিব একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তৎকালীন সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগের ছাত্র ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি শামীম ওসমানের অনুসারী ছিলেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হামিদুর রহমান জানান, হাবিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ একটি নিয়মিত মামলা রয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।