নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ নভেম্বর ২০২৬

শামীম ওসমান

শামীম ওসমান

আইভী, মান্নান ও মাসুদুজ্জামানকে নিয়ে যা বললেন শামীম ওসমান

আইভী, মান্নান ও মাসুদুজ্জামানকে নিয়ে যা বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও মডেল গার্মেন্টসের মালিক মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে কথা বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। একই আলোচনায় বিএনপি ও জামায়াতের রাজনীতি, আইভীর গ্রেপ্তার এবং নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা। নারায়ণগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান প্রসঙ্গে শামীম ওসমান বলেন, তারা বিএনপিকে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনের আগের দিন সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা স্কুল কেন্দ্রে জামায়াতের স্থানীয় আমির ও কর্মীরা ভোট দেওয়া শুরু করেন বলে জানান তিনি। এ সময় প্রিজাইডিং কর্মকর্তাও তাদের সঙ্গে ছিলেন বলে দাবি করেন শামীম ওসমান। তিনি বলেন, পরে সেখানে সাংবাদিক পাঠান এবং ওই সংসদ সদস্যকে (সে সময়ে প্রার্থী) ফোন করে দ্রুত কেন্দ্রে যাওয়ার কথা বলেন। তার ভাষ্য, ফোন পেয়ে আজহারুল ইসলাম মান্নান সেখানে গিয়েছিলেন। আইভী ও শামীম ওসমান একসঙ্গে রাজনৈতিক মাঠে নামবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘না’ বলেন। তবে আইভীর কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেন। একই সঙ্গে বিনা কারণে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। শামীম ওসমান বলেন, আমি বক্তব্যে জামায়াত-বিএনপিকে আমি কোনো সময় ছাড় দিয়ে কথা বলিনি। আইভী তো এই জায়গাটাও, এই অপরাধটাও করেনি। সে কিন্তু বিএনপি-জামায়াত নিয়েও কোনো কথা বলেনি। ও মেয়র হওয়ার পরে পরেই বলেছে যে আমি সবার মেয়র। আমি বিএনপিরও মেয়র, জামায়াতের মেয়র, সবার মেয়র। এইটুকু অপরাধও কিন্তু সে করেনি যে বিএনপিকে আঘাত করে কথা বলেছে, জামায়াতকে আঘাত করে কথা বলেছে, এজন্য তাকে প্রতিশোধ নিতে হবে। দেখেন ওরা ঠিক জানে কাকে কী করতে হবে। ঠিকই ওকে যে নিয়েছে, নয় মাস জেল খাটিয়েছে, আর ছোট ভাইটা মারা গেছে তখন তার কয়েক দিন আগে। এবং স্বাভাবিকভাবেই এইবার এই বড় মেয়ে সে, তার উপরে রেসপন্সিবলিটি অনেক। গার্মেন্টস শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলতে যেয়ে সম্প্রতি এবিষয় নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসা মডেল গার্মেন্টসের মালিক মাসুদুজ্জামান মাসুদের প্রসঙ্গও টানেন শামীম ওসমান। তিনি বলেন, নারায়ণগঞ্জে একজন বিএনপির নমিনেশন পেয়েছিল ওর নাম মাসুদ। বিএনপির নমিনেশন পেয়ে ইলেকশন করে নাই। ও বলেছিল চাঁদা নেওয়া বন্ধ করে দেন। শ্রমিকদের ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়ার কথা জানিয়েছিলেন। বিশাল বড় গার্মেন্টসের মালিক সে। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে অতীতে তাদের আচরণ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, তার সংসদ সদস্য থাকাকালে বিএনপির কোনো নেতা-কর্মীর গায়ে হাত দেওয়া হয়নি। দলীয় প্রধানের নির্দেশে সবাইকে নিরাপদে রাখা হয়েছিল এবং তারা কারও বিরুদ্ধে প্রতিশোধ নেননি বলে দাবি করেন তিনি। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অতীত সাংগঠনিক শক্তি ও বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন শামীম ওসমান। তার ভাষ্য, একসময় নারায়ণগঞ্জ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। এ অবস্থার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের ভুলের পাশাপাশি দলীয় বিভাজন, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতিকে দায়ী করেন তিনি। শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে নারায়ণগঞ্জের আন্দোলন-সংগ্রামের কথা একাধিকবার এসেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ঢাকায় নারায়ণগঞ্জের মিছিল আসার অপেক্ষা করতেন বলে উল্লেখ করেছেন। অথচ এখন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সেই অবস্থান নেই। দলের অভ্যন্তরীণ কোন্দলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহেব সারা জীবন দলের জন্য কাজ করেছেন। কিন্তু তার মৃত্যুর পর তার মরদেহ পর্যন্ত দলীয় নেতা-কর্মীরা নিয়ে যাননি বলে অভিযোগ করেন তিনি। এখন দলের সাধারণ সম্পাদক কে হবেন, তা নিয়েও বিরোধ চলছে বলে মন্তব্য করেন শামীম ওসমান। তিনি বলেন, এখন দলের জন্য যুদ্ধ করার সময়। অথচ নেতৃত্ব নিয়ে বিরোধে জড়িয়ে পড়ছেন নেতা-কর্মীরা।

০৮:১৬ পিএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার

অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১১ জানুয়ারি

অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১১ জানুয়ারি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ ৮জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করেন।  রোববার (১২ অক্টোবর) প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যায় কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী নেতা-কর্মী ছিলেন।’ তিনি আরো বলেন, এই মামলায় যে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা সবাই জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। যেসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি

০৪:২৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার

শামীম ওসমান পরিবারের ১২৬ কোটি টাকা জালিয়াতি, তদন্তের নির্দেশ

শামীম ওসমান পরিবারের ১২৬ কোটি টাকা জালিয়াতি, তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পরিবারের টেলিকম ব্যবসায় জালিয়াতি, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ৯০ দিনের মধ্যে তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে সাখাওয়াত হোসেনের দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ  মঙ্গলবার (১৮ মার্চ) রুলসহ এই আদেশ দেন

০৪:১৮ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার

নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে : রফিউর রাব্বি

নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে : রফিউর রাব্বি

চব্বিশের হত্যাকারিদের বিচার না হওয়ার কারণে একদিকে যেমনি পতিত দুর্বৃত্তদের আস্ফালন পরিলক্ষিত হচ্ছে, অন্যদিকে ক্ষোভে, ঘৃণায় সাধারণ জনতা আইন হাতে তুলে নিয়ে দেশের বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি তৈরি করছে। সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধি সকল মত ও পথের স্বাধীনতা নিশ্চিৎ করার স্বপ্ন ক্রমাগত দূরে সরে যাচ্ছে।  তিনি বলেন, এক মাস পরে ত্বকী হত্যার একযুগ পূর্ণ হতে যাচ্ছে, অথচ আজো এ হত্যার তদন্ত শেষ করে অভিযোগপত্র আদালতে পেশ করা হয় নাই। এ সরকার শুরুতে এ বিচারে তৎপরতা দেখালেও এখন নিষ্ক্রিয় হয়ে পরেছে। তিনি হত্যার নির্দেশদাতা শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরী ওমান তার সহযোগী শাহ নিজাম সহ হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে অভিযোগপত্র দিয়ে দ্রুত বিচার শুরুর দাবি জানা

০৯:০০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার