নারায়ণগঞ্জের ফতুল্লায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার পাগলা পশ্চিম রসুলপুর এলাকার আনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৭০০ টাকা এবং জুয়া খেলার সাত বান্ডিল কার্ড (তাস) উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জুনদাদ আলী (৩২), মো. ইব্রাহিম (৫০), মো. নাছির (৪০), শামীম (৫৩), মো. শাহিন (৪২), মো. আবু সালেহ (৪০), গোলাম হোসেন (৩৫), মো. সিরাজুল ইসলাম (৫০), মো. বাদল (৫৪), সোহাগ (২৩) ও সুলতান (৪৮)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


































