নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে গাঁজাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৫, ৫ মার্চ ২০২৬

রূপগঞ্জে গাঁজাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাজা সহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে

রূপগঞ্জের কায়েতপাড়াস্থ চনপাড়ায় ২নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো জ্যোতি (২৩), তানজিল (২৬), মোঃ তপন (২৯) ও মোঃ ইব্রাহীম (২৮)।

এসময় পালিয়ে যায় মোঃ ইমন মিয়া (২৫), মোঃ আসমা (৪২), মোসাঃ কয়লা (৪৫) ও মোঃ নিয়াজ (৫০)।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, গ্রেফতার হওয়া ৪ জন সহ পলাতক ৪ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। এবং বৃহস্পতিবার (৫ মার্চ) গ্রেফতারকৃত ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে।