নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ী

ব্যবসায়ী

নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে  নিয়ে কাজ করার প্রত্যয় ৫ এমপির

নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ৫ এমপির

নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের ৫টি আসনের সংসদ সদস্যদের সঙ্গে চেম্বারের পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও বিসিবির পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ আরো অনেকে। সভায় শারিরীক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনে বক্তব্য রাখেন নারায়ণঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ।

০৮:০২ পিএম, ৮ আগস্ট ২০২৬ শনিবার

যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে:  সাখাওয়াত

যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সাখাওয়াত

যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সাখাওয়াত নগরীর চাষাঢ়াস্থ হকার মাকের্ট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচিত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তিনি হঠাৎ এ মাকের্টটি পরিদর্শনে আসেন। এসময় তিনি মার্কেটের একাধীক দোকানিদের সাথে কথা বলেন। তিনি জানতে চান, এখানে যারা দোকানি রয়েছেন তারা হকার কি না? কিন্তু উত্তরে সবাই বলেন, না। আমরা সবাই ভাড়া নিয়ে দোকান চালাচ্ছি। দোকানিদের এ কথা শুনে রীতিমত অবাক হন নাসিক প্রশাসক সাখাওয়াত। তিনি দোকানিদের বলেন, “এখানে আপনারা থাকতে পারবেন না। সিটি কর্পোরেশন হকারদের পুর্নবাসনের জন্য এ মার্কেট করে দিয়েছে। সেই হকাররাই যদি না থাকে তাহলে এ মার্কেটই থাকবে না।”

১০:৩০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

বন্দরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী রানা ওরফে মধু রানা (৫০) ও ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পশ্চিম হাজীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে অপর মাদক ব্যবসায়ী ফয়সাল (৩০)। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১১(৩)২৬ ও ১২(৩)২৫। ধৃতদের শনিবার ( ৭ মার্চ) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে বন্দর থানার দড়িসোনাকান্দাস্থ শহরবানু রিক্সার গ্যারেজের সামনে ও শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ৪টায় একই থানার মদনগঞ্জ শান্তিনগর বালুর মাঠ পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, গত শুক্রবার বিকেলে বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দড়িসোনাকান্দাস্থ শহরবানু রিক্সার গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

০৯:৩৯ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার