নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৯, ১৩ জুন ২০২৫

সোনারগাঁয়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সাদীপুর বড়িবাড়ী এলাকার এশিয়ান হাইওয়ের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।

নিহত সবুজ মিয়া আড়াইহাজার উপজেলার কাইমপুর এলাকার নুর মোহাম্মদ মিয়ার ছেলে। সবুজ তার স্ত্রী-সন্তান নিয়ে রূপগঞ্জ উপজেলার শিংলাবো এলাকার সাইদুলের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, খবর পেয়ে এশিয়ান হাইওয়ের বড়িবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে।

নিহত সবুজের স্ত্রী রেহেনা আক্তার জানান, গত বুধবার দুপুর ১২টার দিকে রোমান নামের তার এক বন্ধু মোবাইল ফোনে কল দিয়ে আমার স্বামীকে ডেকে নেয়। পরদিন দুপুরে খবর পেয়ে তালতলা পুলিশ তদন্তকেন্দ্রে এসে স্বামীর লাশ দেখতে পাই। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি করছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।