নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ মার্চ ২০২৬

চাষাড়া রেলস্টেশনে লজিক অব বাংলাদেশ'র ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪০, ১৮ মার্চ ২০২৬

চাষাড়া রেলস্টেশনে লজিক অব বাংলাদেশ'র ইফতার বিতরণ

লজিক অফ বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো 'ইফতার বিতরণ ৪.০'  প্রজেক্টের কার্যক্রম। মঙ্গলবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলওয়ে স্টেশনে প্রায় ৬৫ জন সুবিধাবঞ্চিত এবং পথচারীদের মাঝে পৌছে দেয়া হয় ইফতার। এসময় উপস্থিত ছিলেন লজিক অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি সহ সংগঠনের দায়িত্বশীল সদস্য ও সেচ্ছাসেবকবৃন্দ।


 

উল্লেখ্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করে যাওয়া  লজিক অফ বাংলাদেশের সেবা শাখা 'এলওবি সার্ভ উইং'  এর উদ্যোগে ২০২৩ সাল থেকে নিয়মিত ইফতার বিতরণের কাজ করে আসছে সংগঠনটির দায়িত্বশীলগণ। যার ধারাবাহিকতায় ইফতার বিতরণ প্রজেক্টের আওতায় প্রায় ১ হাজার মানুষের কাছে পৌছে দেয়া হয়েছে ইফতার। শিক্ষার্থীদের মানবিক কাজের সাথে যুক্ত করে উদীয়মান সমাজে নৈতিক চর্চা ও ভাতৃত্বের শুভ্রতম পরিষ্ফুটন তরান্বিত করতে এই ধরণের কাজে শিক্ষার্থীদের সংযুক্তি নতুন মাইলফলক তৈরি করবে বলে আশাবাদী সংগঠনটির তরুণ দায়িত্বশীলগণ। ভালো কাজের চর্চার মাধ্যমে ভালো মানুষ বিনির্মানের জন্য এই ধরণের মানবিক কাজে শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা। এ বছর ইফতার বিতরণ ৪.০ এর আওতায় সারাদেশের সেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রায় ৩০০০ মানুষের কাছে ইফতার পৌছে দেয়ার অভিব্যাক্তি প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত বিষয়: