নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ফেব্রুয়ারি ২০২৬

লজিক অফ বাংলাদেশের চতুর্থ দিনের ইফতার বিতরণ সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

লজিক অফ বাংলাদেশের চতুর্থ দিনের ইফতার বিতরণ সম্পন্ন

লজিক অফ বাংলাদেশ এর উদ্যোগে ১১০ জন সুবিধা বঞ্চিত মানুষের নিকট পৌছে দেয়া হলো ইফতার। 'ইফতার বিতরণ ৪.০' প্রজেক্টের আওতায় শুক্রবার (২৭ শে ফেব্রুয়ারী)বন্দর নগরী চট্টগ্রামের জমালখান হতে নিউমার্কেট এলাকা পর্যন্ত সুবিধা বঞ্চিততের মাঝে ভ্রাম্যমাণ ইফতার বিতরণ পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ডিরেক্টর জেনারেলে শেখ মাশরুর পারভেজ রাফি সহ সংগঠনটির সদস্য সেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। 


শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধের শুদ্ধতম বিকাশের প্রয়াসে ২০২৩ সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ, অগ্নি নির্বাপন ও উদ্ধার অভিযানের মতো সেচ্ছাসেবী কাজে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা বৃদ্ধিতে কাজ করছে লজিক অফ বাংলাদেশ এর সেবা শাখা 'এলওবি সার্ভ উইং'। বিগত সময়ে ইফতার বিতরণ প্রজেক্টের আওতায় প্রায় ১০০০ মানুষের কাছে পৌছে দেয়া হয়েছে ইফতার। ২০২৬ সালে লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে প্রায় ৩ হাজার মানুষের কাছে ইফতার বিতরণের পরিকল্পনা গ্রহন করেছে সংশ্লিষ্টরা। এভাবেই দেশের ও মানুষের কল্যাণে শিক্ষার্থী-তরুণ সকলে নিজ নিজ জায়গা থেকে সাধ্য অনুযায়ী সকলে এগিয়ে আসলে দেশের যেকোনো সংকট মোকাবিলা সম্ভব বলে মনে করছেন অনেকেই।

সম্পর্কিত বিষয়: