নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

অসহায় মানুষকে শাড়ি ও লুঙ্গি দিলো রোটারি ক্লাব অব ফতুল্লা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৪, ১৭ মার্চ ২০২৬

অসহায় মানুষকে শাড়ি ও লুঙ্গি দিলো রোটারি ক্লাব অব ফতুল্লা

প্রতি বছরের মতো এবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব ফতুল্লা, নারায়ণগঞ্জ।

মঙ্গলবার (১৭ মার্চ), ফতুল্লার সস্তাপু‌রে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক মানবিক কার্যক্রমে প্রায় ৩০০ জন নারী-পুরুষের মাঝে ঈদ সহায়তা বিতরণ করেছে সংগঠনটি। 

এ উদ্যোগটি রোটারি ক্লাব অব ফতুল্লার নিয়মিত প্রকল্পের অংশ। গত ১২ বছর ধরে ধারাবাহিকভাবে তারা এমন কার্যক্রম চালিয়ে আসছে। আয়োজনটির মূল উদ্যোক্তা হিসেবে পরিচিত এম এ মোতালেব হোসেন। তি‌নি রোটারি ক্লাব অব বাংলাদেশের সাবেক ডেপুটি গভর্নর এবং রোটারি ক্লাব ফতুল্লার সা‌বেক প্রেসি‌ডেন্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রহিমা শরীফ মায়া, জিসান সুরাইয়া, কবির হোসেন পারভেজ, শহীদুল ইসলাম বাপ্পী, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ বাহাউদ্দিন