নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫০, ১৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘ঈদ সামগ্রী উপহার’ বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখা।

 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ৩টায় নগর কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সভাপতি মুহা আবুল হাশিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। 

 

 সংগঠন এর সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর এর সঞ্চালনায় অসহায় ও দুস্থ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেমাই, চিনি, দুধ ও পোলাওয়ের চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতী মাসুম বিল্লাহ বলেন, "মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র—এই আদর্শকে সামনে রেখে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। ঈদের আনন্দ কেবল বিত্তবানদের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।"

 

সভাপতি আবুল হাশিম বলেন সমাজের বিত্তবানদের এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও বলেন প্রতি বছরের ন্যায় এবারও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী তৃণমূল পর্যায়ে এই ঈদ উপহার কার্যক্রম পরিচালনা করছে।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক আবরারুল করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।