নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে শিক্ষার্থী অপহরণ, মুক্তিপণে মুক্ত  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে শিক্ষার্থী অপহরণ, মুক্তিপণে মুক্ত  

বন্দরে কলেজ পড়ুয়া ছাত্রসহ তার বন্ধুকে অস্ত্রের মুখে জিম্মি করে শারিরীক নির্যাতন করে মুক্তিপণ হিসেবে  ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

এ ঘটনায় অপহৃত শিক্ষার্থী চাচা সোহরাব মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারী)সকাল ১০ টায় বন্দর থানার ফরাজীকান্দা  প্রধান ফিলিং ষ্টেশনের সামনে ঘুরতে এসে অপহরণের শিকার হন ওই শিক্ষার্থীসহ তার বন্ধু ।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের উত্তর সাবদী এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিরাজ আহমেদ ও তার বন্ধু একই এলাকার জামিল মিয়ার ছেলে আল হাসান রোববার সকাল ১০টায় ফরাজিকান্দা এলাকায় ঘুরতে আসে। 

এ সময় নির্জন সড়কে কলেজ পড়ুয়া মিরাজ ও তার বন্ধু আল হাসানকে একা পেয়ে দুর্বৃত্তরা প্রধান ফিলিং ষ্টেশনের পিছনে অপহরণ করে তুলে নিয়ে যায় মদনগঞ্জ এলাকার কিশোর সন্ত্রাসী আজবীর ও সিমান্তগং। পরে তারা ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। 

ওই সময় তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে মিরাজকে অপহরনকারীরা ৪ ঘন্টা আটকে রেখে সুইচ গিয়ার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে শিক্ষার্থী মিরাজ তার চাচা সোহরাব মিয়াকে ফোন করলে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠালে অপহরণকারীরা টাকা পেয়ে তাদের ছেড়ে দেয়। 

অপহৃত আহত কলেজ ছাত্র মিরাজ ও তার বন্ধু আল হাসানকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করে। 
 

সম্পর্কিত বিষয়: