সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাবুল মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১৮ মার্চ) ভোর ছয়টার দিকে আব্দুল আলী পুল এলাকায় নিজ বাসায় মারা যান ৭০ বছরের প্রবীণ এ রাজনীতিক।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
শোকবার্তায় তিনি বলেন, “হাবুল মিয়ার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ, সাহসী ও ত্যাগী কর্মীকে হারালো। আর আমরা হারালাম একজন আন্তরিক সহযোদ্ধা ও ভালো মানুষকে। হাবুল মিয়া দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
জেলা বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর দরবারে মরহুম হাবুল মিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন”, যোগ করেন মামুন।


































