নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ১৫০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৩১, ১৭ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ১৫০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সোনারগাঁয়ে নব দিগন্ত শিক্ষা ও সামাজিক কল্যাণ সংস্থা'র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ ও খুশিকে আরও বেশি রঙিন ও বেগবান করার প্রয়াসে ১৫০ টি প্রতিবন্ধী,অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যপণ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ড শম্ভুপুরা গ্রামে দুপুর তিন ঘটিকার সময় অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য পণ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের বিতরণ করা ঈদ সামগ্রীর মাঝে ছিলো,১ কেজি পোলাও চাল,১কেজি চিনি,১ লিটার সয়াবিন তৈল,এক প্যাকেট পাউডার দুধ,১প্যাকেট লাচ্ছা সেমাই,১টি মুরগি।

 

“সুহৃদের” কল্যাণে এইসব ঈদ সামগ্রী পেয়ে অসহায় হত দরিদ্র পরিবারের মানুষেরা খুশিতে মহান আল্লাহ তায়ালার দরবারে পরম সন্তুষ্টি ও সুহৃদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উক্ত অনুষ্ঠানে মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ মশিউর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর খৈয়াম তালুকদার।

আরোও উপস্থিত ছিলেন নব দিগন্ত শিক্ষক সমাজকল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আগত অতিথিবৃন্দরা ঈদ উপলক্ষে এই ধরনের উদ্যোগে সুহৃদের ভূয়সী প্রশংসা করেন।

সুহৃদের সকল সদস্যরা আগামী দিনেও বিভিন্ন সামাজিক কাজে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।