নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। এ ধরনের উদ্যোগ মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভুইঁয়া। তিনি বলেন, ছাত্রদল সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহজালাল। তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


































