নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ মার্চ ২০২৬

নির্যাতনে

নির্যাতনে

বন্দরে সাংবাদিক কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা, হিমন হামিদ আটক

বন্দরে সাংবাদিক কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা, হিমন হামিদ আটক

বন্দরে সাংবাদিকের কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার পলাতক আসামী সন্ত্রাসী হিমন হামিদ(২৮)কে আটক করে পুলিশে সোর্পদ করেছ স্থানীয় জনতা। গত শুক্রবার (মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর থানার একরামপুর পৌরসভা এলাকায় এক পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত হিমন হামিদ বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। এর আগেও সে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরে ঐ মামলা জামিনে এসে পুনরায় ছিনতাই করে বেড়াচ্ছে

০৭:৪৪ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী জুয়েল গ্রেপ্তার

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী জুয়েল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার অপরাধী হিসেবে পরিচিত জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র,চাঁদাবাজী,ছিনতাই সহ ১২ টির ও বেশী মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল ফতুল্লা মডেল থানার মাসদাইর রংপুর হাউজের আমানুল্লাহ মেম্বারের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর রংপুর হাউজে অভিযান চালিয়ে জুয়েল কে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন পূর্বে ফতুল্লার পাগলা থেকে পারভেজ(৩০) নামের এক যুবক কে মুক্তিপণ আদায়ে মাসদাইর রংপুর হাউজের একটি সপ্তম তলার ছাদের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে অপহৃত যুবক কে আহতবস্থায় উদ্ধার সহ আটক করে মুরাদ নামের এক অপহরণকারীকে। তবে তখন পালিয়ে যায় চক্রটির মূল হোতা জুয়েল। সেই মামলায় তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।তাছাড়া সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

০৫:৪৯ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার

রুপগঞ্জে চুরির অভিযোগে ৩ নারীকে গাছে বেঁধে নির্যাতন, কাটা হলো চুল

রুপগঞ্জে চুরির অভিযোগে ৩ নারীকে গাছে বেঁধে নির্যাতন, কাটা হলো চুল

আটক তিন নারী হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার (২৭) ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন আক্তার (৩৬)। পুলিশ হেফাজতে ওই নারীর দাবি, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় একটি পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে  বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যায়। বাসাভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটকে রাখে। পরে এলাকাবাসী মারপিট, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, লাঞ্ছিত ও শ্লীলতাহানি  করে গাছের সাথে বেঁধে তাদের মাথার চুল কেটে দেয়। এদিকে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়।

১০:৩০ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার