নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে মাদক সম্রাজ্ঞী সুফিয়াসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৭, ৪ মার্চ ২০২৬

বন্দরে মাদক সম্রাজ্ঞী সুফিয়াসহ গ্রেপ্তার ২

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মৃত নাসির মিয়ার স্ত্রী চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সুফিয়া বেগম (৫০) ও একই এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে সোহাগ (৩৫)। ইয়াবা উদ্ধারের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৮(৩)২৬। ধৃতদের বুধবার (৪ মার্চ) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সোয়া ৫টায় বন্দর থানার মাহামুদনগরস্থ ধৃত মাদক ব্যবসায়ী সোহাগের বসত বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে বন্দর থানা পুলিশ মাহামুদনগরস্থ মাদক সম্রাট সোহাগের বসত বাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সুফিয়া বেগম নামে এক নারী মাদক কারবারিকে ও ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ অপর মাদক সম্রাট সোহাগকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।