নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০১ মার্চ ২০২৬

বন্দরে ফসলি জমির মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৮, ১ মার্চ ২০২৬

বন্দরে ফসলি জমির মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

ফসলি জমির মাটি কাটার অপরাধে ২ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছে বন্দরে ভ্রাম্যমান আদালত।  রোববার (১ মার্চ) বেলা ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনের বাগ ও ফনকুন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত টাকা জরিমানা আদায়ের পর মাটি কাটা কাজ বন্ধ করে দেয়।

‎জানা গেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে কৃষি জমির মালিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে শাসনেরবাগ ও ফনকুন এলাকার কৃষি জমি অবাধে কেটে নিয়ে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে কতিপয় ভূমিদস্যুরা। যার কারণে বিপন্ন হচ্ছে বন্দরের পরিবেশ। এর ধারাবাহিকতায় রোববার (১ লা মার্চ) সকালে বন্দর উপজেলা পরিষদের সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতি'র  নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শাঁশনেরবাগ ও ফুনকুল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করে।