নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬

বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪৮, ২২ অক্টোবর ২০২৬

বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

নারায়ণগঞ্জের বন্দরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার উত্তর লক্ষণখোলায় একটি টিনশেড তুলার গোডাউনে এ আগুন লাগে। এতে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রায় ৫ কোটি টাকার মালামাল উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস ।

 

কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান , বৃহস্পতিবার সকাল ৮টা ৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

অগ্নিকাণ্ডে গোডাউনের টিনশেড, তুলার বেল্ট, বেল্ট প্রেসের যন্ত্রপাতি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। একই সঙ্গে প্রায় ৫ কোটি টাকার সম্পদ আগুনের কবল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: